যাকাত প্রকল্প
পানি পান করানো অত্যাধিক সওয়াবের একটি কাজ। যে কোনো শ্রেণির মানুষ পানি পান করানোকে মনে প্রাণে ভালবাসেন। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, অর্থনৈতিক দুর্বলতার কারণে বাংলাদেশে হাজার হাজার মানুষ সুপেয় পানির ব্যবহার থেকে বঞ্চিত। অনেক পরিবারে নলকূপ না থাকায় পাশের বাড়ি থেকে পানি আনতে গিয়ে শরিয়ি পর্দার বিধান পালন কষ্টসাধ্য হয়ে পড়ছে। আল মানাহিল এমন পরিবার বা প্রতিষ্ঠানগুলোকে টিউবওয়েল ও গভীর নলকূল স্থাপনের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করে আসছে। দেশবিদেশের অসংখ্য মানবদরদী মানুষ পিতা-মাতার ইসালে সওয়াব ও সদকায়ে জারিয়ার অংশ হিসেবে আমাদের এ পানি পানের প্রজেক্টে সহায়তার হাত বাড়িয়েছেন।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিসে এসেছে: হজরত জাবের বিন আবদুল্লাহ রাজি. থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সা. বলেন, যে ব্যক্তি পানির কোনো কূপ খনন করে এবং তা হতে মানব, দানব পশু-পাখি প্রভৃতি পিপাসার্ত জীব পানি পান করে, তবে সেই ব্যক্তিকে আল্লাহ কেয়ামতের দিন তার প্রতিদান প্রদান করবেন। (সহিহ ইবনে খুযায়মা)
অন্য হাদিসে এসেছে পানি পান করানো হচ্ছে সর্বোত্তম সদকা ।
আল মানাহিল ফাউন্ডেশন বাংলাদেশ সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত দেশের নানা প্রান্তে কয়েক হাজার টিউবওয়েল স্থাপন করেছে। এ কার্যক্রম এখনও চলমান। সদকায়ে জারিয়া হিসেবে হাদিসে বর্ণিত উত্তম সদকার আমলে শরিক হতে আমাদের কার্যক্রমে শরিক হওয়ার আহ্বান রইল।
সরাসরি পাঠাতে আল মানাহিল ব্যাংক একাউন্ট