সবার জন্য কোরবানি
কোরবানি আত্মত্যাগ ও ইখলাসের নজরানা পেশ করার এক অনন্য ইবাদত। হজরত ইবরাহিম আ. এর আত্মত্যাগের মধ্য দিয়ে এ ইবাদতের সূচনা হয়। আল্লাহ তায়ালা উম্মতে মুহাম্মাদির উপর কোরবানি ওয়াজিব করেছেন। কোরবানি বিসর্জনের সাথে সাথে গরিব অসহায় মানুষদের সহযোগিতার চমৎকার সুযোগ তৈরি করে। কোরআন ও হাদিসে কোরবানির গোশত নিজে ভক্ষণ করার সাথে সাথে গরিবদের মাঝে বণ্টনের নির্দেশনা এসেছে।
কোরআনে কারিমে আল্লাহ তায়ালা বলেন,
” যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে আর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তাঁর দেওয়া চতুস্পদ জন্তু জবাই করার সময়। এরপর তোমরা তা থেকে আহার কর এবং দুস্থ-অভাবগ্রস্তকে আহার করাও। (সুরা হজ : ২৮)”
আল মানাহিল ফাউন্ডেশন প্রতি বছর গরিব এতিম ও সুবিধাবঞ্চিত অসহায়দের জন্য কোরবানির আয়োজন করে থাকে। দেশবিদেশের বিত্তশালী মানুষের কোরবানির গোশত দক্ষ ও অভিজ্ঞ স্বেচ্ছাসেবী টিম দ্বারা দেশের নানা প্রান্তের গরিবদের মাঝে পৌঁছে দেওয়া হয়। আপনার কোরবানি গোশতের অংশ গরিবদের মাঝে পৌঁছে দিতে কোরবানির একটি অংশ আল মানাহিলে দান করুন। এতে কোরবানির সওয়াবের সাথে সাথে গরিবদের সহায়তার সওয়াবও অর্জিত হবে ইনশাআল্লাহ।
সরাসরি পাঠাতে আল মানাহিল ব্যাংক একাউন্ট








