যাকাত প্রকল্প
এতিম, বিধবা, বন্যায় ও অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো অসহায় পরিবারদের জন্য সম্পূর্ণ ব্যয় বহন করে নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে আল মানাহিল। দক্ষ টিম দ্বারা ভূমি সার্ভে করে, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের প্ল্যান মোতাবেক এসব ঘর তৈরি করা হয়। প্রতিটি ঘরে থাকে বেড রুম, গেস্ট রুম, কিচেন, বাথরুম, বারান্দা, সানসিট ইত্যাদি। এখন পর্যন্ত এ প্রজেক্টের আওতায় হাজার হাজার সুবিধাবঞ্চিত লোকদের নতুন ঘর প্রদান করা হয়েছে। বন্যায় সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, ফেনী ও ফটিকছড়িসহ ক্ষতিগ্রস্ত এলাকায় শত শত মানুষকে নতুন ঘর করে দিয়েছে আল মানাহিল ফাউন্ডেশন।
রাসুল সা. বলেন, আবু হুরাইরাহ রাজি. হতে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান! তুমি ব্যয় কর। আমিও তোমার প্রতি ব্যয় করব। (সহিহ বোখারি : ৫৩৫২, সহিহ মুসলিম : ৯৯৩)
এ হাদিসে কুদসি দ্বারা স্পষ্ট জানা যায়, কোনো ব্যক্তি যদি নিজের অর্থ ব্যয় করে অপর ব্যক্তির উপকার করে, সহযোগিতা করে, আল্লাহ তায়ালা উক্ত উপকারকারী ব্যক্তির জন্য ব্যয় করবেন। আর যার জন্য আল্লাহ তায়ালা ব্যয় করার দায়িত্ব নেন তার কোনো প্রয়োজনীয়তা অপূরণীয় থাকার অবকাশ থাকে না।
দেশের বিভিন্ন স্থানে আল মানাহিল গৃহনির্মাণ প্রজেক্টে পুনর্বাসন কার্যক্রম চলমান। বাড়িঘর হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়া মানুষগুলোকে আমরা এই প্রকল্পের আওতায় এনে সহযোগিতা করছি। বন্যা, অগ্নিকাণ্ড কিংবা অর্থের অভাবে ঘর না থাকা পরিবারগুলো মা-বাবা, সন্তানসন্ততি নিয়ে চরম কষ্টে দিন পার করছেন। অসহায় হয়ে পড়া লোকগুলোর জন্য পুনর্বাসন অনেক জরুরি একটি কাজ। আমাদের এ প্রকল্পে আপনাদের সহযোগিতার পরশ পেলে আমরা দ্রুত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারব ইনশাআল্লাহ।
ম্যানুয়েল পদ্ধতিতে দান করতে চাইলে নিচের নাম্বারে যোগাযোগ করুন অনুগ্রহ করে ০১৮৮৬৬৭৭৭৭৫
সরাসরি পাঠাতে আল মানাহিল ব্যাংক একাউন্ট