যাকাত প্রকল্প
উন্নত চিকিৎসা গ্রহণ প্রতিটি মানুষের মৌলিক অধিকার। প্রাচীনকাল থেকে আজকের দিন পর্যন্ত এর ধারাবাহিকতা বিদ্যমান। দারিদ্রপীড়িত বাংলাদেশে অসংখ্য গরিব অসহায় পরিবার অর্থের অভাবে চিকিৎসা হীনতায় ভুগছেন। সঠিক সময়ে সুচিকিৎসা না পেয়ে ক্রমে নানা জটিল রোগ ব্যধীতে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন অনেকে। আল মানাহিল এসব গরিব অসহায় মানুষগুলোর জন্য হাসপাতাল ও ফ্রি চিকিৎসা ক্যাম্প স্থাপন করে স্থাস্থ্যসেবা প্রদান করছে।
বন্দর নগরী চট্টগ্রামে আমাদের একটি জেনালের হাসপাতাল আছে। এ হাসপাতাল থেকে বহুমুখী সেবা প্রদান করা হয়। করোনাকালীন হাসপাতালটিতে বিশেষায়িত হাসপাতালে রূপান্তর করে রোগীদের সেবা প্রদান করা হয়েছে। হাজার হাজার মানুষ উপকৃত হন। আমরা আমাদের এ কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।
রোগীদের সেবা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এ দায়িত্ব আদায়ের লক্ষ্যে আল মানাহিল চিকিৎসাসেবায় মনোনিবেশ করেছে। বাড়িতে কিংবা রাস্তার পাশে অসুস্থ হয়ে হয়ে কষ্ট পাওয়া অসংখ্য অসহায় মানুষকে আল মানাহিল নিজস্ব এম্বুলেন্সে করে এনে সুচিকিৎসা প্রদান করেছে। আপনাদের সহযোগিতার হাত আমাদের কার্যক্রমকে আরো প্রসারিত করার সুযোগ দিবে।
সরাসরি পাঠাতে আল মানাহিল ব্যাংক একাউন্ট