শীতবস্ত্র বিতরণ
তীব্র শীতে বাংলাদেশের দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান উদ্দেশ্য। প্রতি বছর, বিশেষ করে উত্তর ও প্রত্যন্ত অঞ্চলে, শীতের প্রকোপে অসংখ্য মানুষ দুর্ভোগ পোহান। তাদের কাছে নতুন বা পুরাতন উষ্ণ পোশাক, কম্বল, এবং অন্যান্য শীতবস্ত্র পৌঁছে দিয়ে আমরা চাই যেন কেউ আর শীতে কষ্ট না পায়।
সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থদের পাশে দাঁড়ানো শুধু সামজিক দায়িত্বই নয় এটা মুসলিমের ধর্মীয় দায়িত্বও বটে। হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
হে বনী আদম! আমি পিপাসার্ত ছিলাম কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। বান্দা তখন বলবে, হে আল্লাহ্! আপনি উভয় জাহানের প্রতিপালক। আপনাকে কীভাবে পানি পান করাব? আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা পিপাসার্ত হয়েছিল। কিন্তু তুমি তাকে পানি পান করাওনি। যদি তাকে পানি পান করাতে তাহলে সেখানে আমাকে পেতে (আজ তার প্রতিদান পেতে)।
হে বনী আদম! আমি পীড়িত ছিলাম কিন্তু তুমি আমার সেবা করনি। তখন বান্দা বলবে, আপনি উভয় জাহানের প্রতিপালক কীভাবে আমি আপনার সেবা করব? তখন আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল। কিন্তু তুমি তার সেবা করনি। যদি তুমি তার সেবা করতে তাহলে আমাকে তার কাছে পেতে।... -সহীহ ইবনে হিব্বান, হাদীস ২৬৯
সরাসরি পাঠাতে আল মানাহিল ব্যাংক একাউন্ট
একাউন্ট নাম: Al Manahil Welfare Foundation Bangladesh
একাউন্ট নাম্বার: 0100132954202
ব্যাংক নাম: Janata Bank Limited
শাখা: Mimi Super Market Branch
রাউটিং নাম্বার: 135154997
সুইফট: JANBBDDH