মসজিদ নির্মাণ প্রকল্প

'মানুষ যখন মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায় তিনটি জিনিস ছাড়া: সাদাকা জারিয়া (নিরন্তর দান), এমন জ্ঞান যা উপকারী, অথবা এমন নেককার সন্তান যে তার জন্য দোয়া করে' [মুসলিম]

মসজিদ নির্মাণ ও আবাদ করা মুসলিমদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাজ। কেননা মসজিদ মানুষের ইমান, আমল, আকাইদ তথা শরিয়তের সকল কিছুর মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। সমাজের মানুষ তার নিকটবর্তী মসজিদ থেকে দৈনন্দিন জীবনের সকল মাসায়েল ও ফাজায়েল সম্পর্ক অবগত হন।

একটি মসজিদ সমাজের শত শত নর-নারীর দীনের উপর চলার আলোকবর্তীকা হিসেবে কাজ করে। এখানে মুমিনরা নামাজ আদায়, মহান রবকে সিজদা, জিকির আজকার, ফরজ-ওয়াজিব ও নফল ইবাদতে লিপ্ত হবেন। মসজিদ নির্মাণে যে ব্যক্তি সদকায়ে জারিয়া হিসেবে সহযোগিতা করবে মসজিদ যতদিন বিদ্যমান থাকবে ততদিন এর সওয়াব পৌঁছবে সহযোগীর আমলনামায়।

এ কারণে কোরআন ও হাদিসে মসজিদ নির্মাণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।

বাংলাদেশর সিংহভাগ মানুষ দীনের সঠিক জ্ঞান থেকে বঞ্চিত। এ মানুষগুলো দীনের পরিবেশে ফিরিয়ে আনতে অনেকেই চেষ্টা করছেন। ইচ্ছে থাকলেও অধিকাংশের সাধ্য হয় না নিজস্ব অর্থায়নে একটি মসজিদ নির্মাণের। তাই আল মানাহিল ফাউন্ডেশন সমাজের মানুষদের ইমান আকিদা, দৈনন্দিন আমল ঠিক রাখতে, প্রশান্তির সাথে নামাজ ও জিকির আজকার আদায়ের সুবিধার্থে সারাদেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মান ও নকশা অনুকরণে অসংখ্য মসজিদ নির্মাণ করে চলেছে। ইনশাআল্লাহ এ কার্যক্রম আজীবন অব্যাহত থাকবে।

সরাসরি পাঠাতে আল মানাহিল ব্যাংক একাউন্ট

একাউন্ট নাম: Al Manahil Welfare Foundation Bangladesh

একাউন্ট নাম্বার: 0100132954202

ব্যাংক নাম: Janata Bank Limited

শাখা: Mimi Super Market Branch

রাউটিং নাম্বার: 135154997

সুইফট: JANBBDDH

৳ 

আমাদের প্রধান কিছু মসজিদ

বাংলাদেশের ভিবিন্ন জেলা উপজেলার প্রতন্ত অঞ্চলে নির্মিত হয়েছে সহস্রাধিক মসজিদ

সি.জে.কে.এস জামে মসজিদ

চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম মসজিদ। আপনারা অনেকেই হয়তো জানেননা অনিন্দ্য সুন্দর এই মসজিদটি নির্মাণ করেছে আল মানাহিল। স্টেডিয়ামের মত সুন্দর জায়গার শোভা আরও ফুটিয়ে তোলার জন্য আকর্ষণীয় একটি মসজিদের প্রয়োজন ছিল অনেক দিন ধরেই। স্টেডিয়াম কর্তৃপক্ষের অনুমতি স্বাপেক্ষে আল মানাহিল মসজিদটি একজন দাতার সাহায্যে নির্মাণ করেছিল।
চালুর পর থেকে মানাহিল এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং পরিস্কার করার জন্য নিয়োজিত কর্মীদের বেতন-ভাতা বহন করে আসছে।
 

চট্টগ্রাম জেনারেল হাসপাতার মসজিদ

আল মানাহিল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নবনির্মিত মসজিদের উদ্বোধন করেছেন অত্র হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় শিক্ষা উপমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আল মানাহিল চেয়ারম্যান শায়খ হেলাল উদ্দীন জমির।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ ফজলে রাব্বি, আল মানাহিল সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দীন জমির, জনাব বেলায়েত সাহেব, মাওলানা শরীফ উদ্দীন, জনাব আবুল কালাম আজাদ, মাওলানা জাহাঙ্গীর প্রমুখগণ।

আবদুল্লাহপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ

বহুল প্রতিক্ষিত ফটিকছড়ির আবদুল্লাহপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ ও ইসলামি কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষে উদ্বোধন করেছে আল মানাহিল ফাউন্ডেশন।
মসজিদটিতে প্রায় ২,৫০০ মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবে এবং উক্ত এলাকার দ্বীনি দাওয়াতের মারকাজ হিসেবেও ব্যবহার হবে ইনশা’আল্লাহ।
উক্ত ইসলামি কমপ্লেক্সে মসজিদের পাশাপাশি একটি মাদরাসাও প্রতিষ্ঠা করা হয়েছে। মাদরাসা ও মসজিদ পরিচালনার সহজার্থে ছয়টি দোকান সম্বলিত মার্কেট এবং এলাকাবাসীকে সুসিকিৎসা দিতে ৪ রুম বিশিষ্ট ক্লিনিক তৈরি করা হয়েছে। ক্লিনিকটি আল মানাহিল হাসপাতালের তত্ত্বাবধানে শীঘ্রই চালু করা হবে।