যাকাত প্রকল্প
মানুষের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস টয়লেট। প্রাকৃতিক ডাকে সাড়া দিতে প্রায় প্রতিদিনই প্রত্যেকের প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশের দরিদ্র অঞ্চলগুলোতে মানসম্মত টয়লেট খুব একটা নেই বললে চলে। সারাদিন শ্রম-ঘাম ঝরিয়ে জীবনযুদ্ধ শেষে কেবল দুমুঠো ভাত জোগাড় করে বেঁচে থাকা লোকগুলোর জন্য টয়লেট নির্মাণ অসাধ্য বিষয়। এ ছাড়া দেশের অসংখ্য মসজিদে অজুখানা ও টয়লেট থাকে না। ফলে আগত মুসল্লিদের জন্য অজু ও জরুরত সারতে সমস্যার মুখোমুখী হতে হন। আল মানাহিল এসব স্থানে টয়লেট ও অজুখানা নির্মাণ করে আসছে এবং বর্তমানেও এ কার্যক্রম চলমান।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন,
ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কী হতে পারে? (সুরা রহমান : আয়াত ৬০)
রাসুল সা. বলেন,
যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে ব্যস্ত থাকে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণে সাহায্য করেন।
(ইবনে মাজাহ)
উল্লেখিত আয়াত ও হাদিস মানুষের প্রতি ইহসান, সহযোগিতা ও প্রয়োজন পূরণের ব্যাপারে উৎসাহ প্রদান করে। যে অন্যের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তার প্রয়োজনীয়তা পূরণ করে দেবেন। হাদিসে রাসুল সা. আমাদেরকে শেখায় যে অন্যের প্রয়োজনে সহযোগিতা করা মানে আল্লাহর কাছে নিজের প্রয়োজন পূরণের জন্য সাহায্য চাওয়া। এটি পারস্পরিক সহমর্মিতা এবং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।
সরাসরি পাঠাতে আল মানাহিল ব্যাংক একাউন্ট