যাকাত

আল মানাহিলের তিনটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট সারাদেশের গরিব-দুঃখী মানুষের সেবায় সর্বদা নিয়োজিত। প্রজেক্টগুলো হতদরিদ্র মানুষের শিক্ষা, স্বাবলম্বীকরণ ও উন্নত চিকিৎসার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এ প্রজেক্টগুলোতে যাকাত-সদকার অর্থ প্রদান করে অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান করছি। আপনার আমানত সঠিক হকদারদের নিকট পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

যাকাত নিয়ে আমাদের কার্যক্রম গুলো হচ্ছে –

১. যাকাতের অর্থে স্বাবলম্বীকরণ।
সমাজে অনেকে কাপড়, শাড়ী, লুঙ্গি ইত্যাদির মাধ্যমে যাকাত আদায় করেন। এসব অনুদানে গরিব মানুষদের সাময়িক সহযোগিতা হলেও স্থায়ী দরিদ্রতা দূর হয় না। বরং তারা আগের মত গরিব থেকে যান। আমরা চাই, যাকাদের অর্থে তাদের জন্য এমন কোনো স্থায়ী আয়ের উৎস তৈরি করে দেয়া, যাতে তারা নিজে স্বাবলম্বী হয়ে উঠেন। এভাবে দেশে যাকাতের মাধ্যমে দরিদ্রতা বিমোচন হবে। ইনশাআল্লাহ একদিন আজকের গরিব অসহায় লোকগুলোও যাকাত দিতে পারবেন।

২. দেশের অবহেলিত অন্ধ, প্রতিবন্ধী ও এতিম বাচ্চাদের ভরণপোষণ।
বাংলাদেশে শিশুদের বৃহৎ একটা অংশ শিক্ষা, বাসস্থান, আহার ও বস্ত্রাদি থেকে বঞ্চিত থাকে। অবহেলায় অযত্নে বেড়ে ওঠা এসব শিশু একদিন বেকার যুবসমাজে পরিণত হয়ে সমাজে নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এ শিশু শ্রেণির বেশির ভাগই হচ্ছে, এতিম, অভিভাবকহীন, হতদরিদ্র পরিবারের সন্তান কিংবা অন্ধ ও প্রতিবন্ধী। আল মানাহিল তাদের জন্য আল মানাহিল একাডেমিতে মানসম্মত বাসস্থান, আহার ও বিশেষায়িত ব্যবস্থার মাধ্যমে উন্নত শিক্ষা প্রদান করছে। অন্ধ ও প্রতিবন্ধীদের জন্য দেশ সেরা একটি আলাদা বিভাগ গড়ে তোলা হয়েছে। এখানে অত্যাধুনিক পদ্ধতিতে তাদের সকল প্রকার শিক্ষাদীক্ষা প্রদান করা হয়। অসহায় ছাত্রদের জন্য গড়ে তোলা এ প্রতিষ্ঠান আপনাদের প্রদত্ত যাকাত সদকার অর্থেই পরিচালিত হয়। এ ছাত্রগুলো যতদিন শিক্ষা গ্রহণ করবে এবং যতদিন দুনিয়াতে আলো ছড়িয়ে যাবে ততদিন যাকাত সদকার মাধ্যমে সহযোগিতাকারীদের আমল নামায় সওয়াব যোগ হতে থাকবে ইনশাআল্লাহ।

৩. আল মানাহিল হাসপাতালে গরিব দুঃখী অভাবী মানুষদের বিনামূল্যে কিংবা স্বল্প মূল্যে উন্নত সেবা প্রদান করা।
অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে চলা অসংখ্য হতভাগাকে আল মানাহিল খুঁজে এনে চিকিৎসা সেবা প্রদান করেছে। আল মানাহিলে গরিব অসহায় মানুষদের বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় জেনে অনেকেই দেশের নানা প্রান্ত থেকে এখানে আসেন। আমরা তাদেরকে আপনাদের যাকাত-সদকার অর্থে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আপনার যাকাতের একটি অংশ আমাদের হাসতাপাতালে প্রদান করলে অসংখ্য গরিব অসহায় মানুষ উপকৃত হবেন, ইনশাআল্লাহ।

সরাসরি পাঠাতে আল মানাহিল ব্যাংক একাউন্ট

একাউন্ট নাম: Al Manahil Welfare Foundation Bangladesh

একাউন্ট নাম্বার: 0100132954202

ব্যাংক নাম: Janata Bank Limited

শাখা: Mimi Super Market Branch

রাউটিং নাম্বার: 135154997

সুইফট: JANBBDDH

৳