যাকাত প্রকল্প
জাতি, ধর্ম, বর্ণ ও জাতীয়তা নির্বিশেষে যেকোন মানবসেবামূলক কাজ, দরিদ্র এবং অভাবীদের সহায়তা প্রদান করে থাকি
আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ, এ দেশের একটি মানবিক দাতব্য সংস্থা। সংস্থাটি ১৪১৮ হিজরি মোতাবেক ১৯৯৭ সনে বাংলাদেশের শীর্ষস্থানীয় বরেণ্য আলেমে দ্বীন, আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরী রহ. এর বরকতময় হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে। এটি প্রতিষ্ঠার পেছনে তাঁর উদ্দেশ্য ছিল, মানবসেবা, সমাজ উন্নয়নমূলক কাজ, অসহায় সুবিধাবঞ্চিতদের সহায়তা, সমাজ সংস্কার ও দ্বীনহীন সমাজে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা।
আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ পর্যন্ত সহস্রাধিক মাদ্রাসা-মসজিদ ও এতিমখানা প্রতিষ্ঠা করেছে। সুপেয় পানির জন্য কয়েক হাজার নলকূপ স্থাপন করেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও বিভিন্ন বিভাগে লাখ লাখ অসহায় মানুষ এবং মায়ানমারের লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে।
সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ত্রাণ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি অসংখ্য এতিম, বিধবা ও অসহায় পরিবারের পৃষ্ঠপোষকতা করে আল মানাহিল। অসহায় সন্তানদের কোরআন হিফজ করানোর ব্যবস্থা, রোজাদারদের মাঝে ইফতার বিতরণ, গরিবদের জন্য কোরবানির আয়োজন, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষুধার্ত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ আল মানাহিলের নানাবিধ প্রকল্প ও প্রোগ্রাম রয়েছে যা মানুষদের সাহায্য-সহযোগিতা করে থাকে।
আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এসব কার্যক্রম সম্পাদন করে থাকে প্রথমত মহান রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহের ফলে, অতপর বিশ্বের নানাপ্রান্ত হতে হৃদয়বান মানুষদের তরফ থেকে প্রাপ্ত সাহায্য সহযোগিতার মাধ্যমে ।
আমরা কোথায় কাজ করছি