Add Your Heading Text Here

(এতিমদের সহায়তাকারীদের জন্য রয়েছে জান্নাতে রাসুলুল্লাহ সা. -এর পাশাপাশি অবস্থানের সুসংবাদ)

বিশাল বিস্তৃত পৃথিবী এতিমদের জন্য বড় সংকীর্ণ। বিশেষ করে এতিম শিশু-কিশোরদের জীবন হয়ে ওঠে চরম মানবেতর। জীবনে একা টিকে থাকার ভয়, অনিশ্চিত ভবিষ্যৎ, বাসস্থান, খাবার, ওষুধপত্র, চিকিৎসা, শিক্ষা, পরিধেয় বস্ত্রসহ বেড়ে ওঠার উপকরণের নানা সংকট তাদের জীবনকে করে তুলে কঠিন থেকে কঠিনতর। শত অপ্রাপ্তির বাঁধা পার করা বড় কঠিন হয়ে পড়ে পিতামাতার স্নেহ বঞ্চিত সন্তানগুলোর জন্য। সহজে প্রতীয়মান, মানব জগতের চরম এক অসহায় শ্রেণির নাম এতিম সন্তান।

এ জন্য কোরআন ও হাদিসে এতিমদের দেখবাল করা, সহযোগিতা করা, পাশে দাঁড়ানো, স্নেহ করার ব্যাপারে ব্যাপক গুরুত্বারোপ করা হয়েছে। শুধু মাথায় হাত বুলালেও মিলছে অগণিত সওয়াব।

আবু হুরায়রা রাদ্বি: থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয় বা অনাত্মীয় এতিমদের রক্ষণাবেক্ষণকারী ও আমি জান্নাতে এ দুই আঙ্গুলের ন্যায় কাছাকাছি থাকব। বর্ণনাকারী মালিক রহ. হাদিস বর্ণনার সময় শাহাদাত ও মধ্যম আঙ্গুলির দ্বারা ইঙ্গিত করে দেখালেন। (সহিহ মুসলিম)

কোরআন ও হাদিসের বর্ণিত রাসুল্লাহর দেখানো পথ অনুসরণ করে, মানবিকতার ডাকে সাড়া দিয়ে আল মানাহিল দেশের বিভিন্ন প্রান্তের এতিম অসহায়দের আশ্রয় দিয়ে আসছে প্রতিনিয়ত। শত শত এতিম বেড়ে উঠছে আল মানাহিলের আন্তরিক তত্ত্বাবধানে। প্রতিটি এতিম শিশুর ব্যবহার্য জামাকাপড়, প্রয়োজনীয় চিকিৎসা-ওষুধপত্র, প্রাথমিক থেকে উচ্চতর শিক্ষা, পড়াশোনার সকল খরচ বহনসহ সার্বিক দায়িত্ব নিয়ে এতিম সন্তানদের বেড় ওঠতে সহযোগিতা করছে। সারা বাংলাদেশের নানা প্রান্তে আল মানাহিল পরিচালিত এতিমখানা রয়েছে।

হাদিসের বর্ণনা অনুসারে জান্নাতের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশাপাশি অবস্থান করার মত সৌভাগ্য অর্জনের লক্ষ্যে আপনিও আমাদের এতিমদের স্পন্সর হয়ে অভিভাবকত্ব গ্রহণ করতে পারেন। এতিম সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, দৈনন্দিন বেসিক খরচ আনুমানিক মাসিক প্রায় ৩,০০০ টাকা ব্যয় হয়। এ পরিমাণ অর্থ সহায়তার মাধ্যমে আপনি হতে পারেন কোরআন হাদিস পড়ুয়া একজন এতিমের গর্বিত অভিভাবক।

ম্যানুয়েল পদ্ধতিতে দান করতে চাইলে নিচের নাম্বারে যোগাযোগ করুন অনুগ্রহ করে ০১৮৮৬৬৭৭৭৭৫

সরাসরি পাঠাতে আল মানাহিল ব্যাংক একাউন্ট

একাউন্ট নাম: Al Manahil Welfare Foundation Bangladesh

একাউন্ট নাম্বার: 0100132954202

ব্যাংক নাম: Janata Bank Limited

শাখা: Mimi Super Market Branch

রাউটিং নাম্বার: 135154997

সুইফট: JANBBDDH

৳